এখন ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ শিশুকে নতুন জামা দিয়ে হাসি ফুটালো ‘হাসিমুখ’

শফিকুল ইসলাম রনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায়, দুস্থ্য, ছিন্নমূল ১০০ শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা দিয়ে হাসি ফুটিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘হাসিমুখ’। নতুন জামা পেয়ে শিশুরাও উচ্ছসিত আনন্দিত।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম। এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাকজিল খলিফা কাজল। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (২) হাসান মাহমুদ পারভেজ ও নারী বিষয়ক সম্পাদক সাদেকা খাতুন চাঁদরিন প্রমুখ। সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম বলেন, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে ‘হাসিমুখ’ সংগঠনটি গঠন করা হয়। ছাত্র-ছাত্রীদের হাত খরচের টাকা বাঁচিয়ে মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন সেবা মূলক কাজ করছি। অসহায় দুস্থ শিশুর পরিবার অর্থের অভাবে নতুন জামা কিনতে পারে না তাদের মুখে হাসি ফুটাতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

১০০ শিশুকে নতুন জামা দিয়ে হাসি ফুটালো ‘হাসিমুখ’

প্রকাশিত হয়েছে: ০২:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১