মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি -ঃ মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় ভারতকে নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান সমাবেশে বক্তারা ভারতে হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন ২০২২, শুক্রবার, বাদ মাগরিব, ব্রাহ্মণবাজার বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদে এসে এক সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রিয়নবী (সাঃ) ছিলেন মহান চরিত্রের মূর্তপ্রতীক। তাঁর চরিত্রের গুণাবলী শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং পৃথিবীর সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে সুবিদিত। যার চারিত্রিক পবিত্রতা মহান আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেছেন। তাঁর চারিত্রিক মাধুর্যতায় পৃথিবী বিখ্যাত মনীষীগণ তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন। অথচ সন্ত্রাসী সংগঠন আরএসএস এর মদদপুষ্ট বিজেপির দুই দায়িত্বশীল কর্তৃক মহানবী (সাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের দুঃসাহস দেখিয়েছে, যা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। এর প্রতিবাদে ফুঁসে ওঠেছে মুসলিম রাষ্ট্রগুলো। মস্তিষ্ক বিকৃত মানুষমাত্রই মহানবী (সাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে থাকে । ভারত সরকারের মদদে এরা যে ধৃষ্টতা দেখিয়েছে তা মুসলিম সম্প্রদায়কে হতবাক করেছে। অনতিবিলম্বে এই কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় ভারতকে বয়কট করবে।
বক্তারা আরো বলেন, বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্র এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। অথচ ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এর কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে। বক্তারা অনতিবিলম্বে এ কটূক্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ব্রাহ্মণবাজার ইউনিয়ন শাখার মুহতারাম সভাপতি মাও. ফয়জুর রহমান সাহেব।
ব্রাহ্মণবাজার বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুল মালিক আল মনসুরী সাহেবের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি ছাত্রনেতা মোঃ আশিদ আলীর সঞ্চালনায় সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ বেলাল আহমদ, ইয়াকুব তাজুল মহিলা কলেজের লেকচারার আব্দুল্লাহ আল আমিন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আল-ইসলাহর সাবেক সভাপতি মাও. মাসুদ আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফয়জুর রহমান ছুটই, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রাসেল আহমদ সহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা এম শাকিল আহমদ, বিশিষ্ট সমাজসেবক মুস্তফা মাহমুদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আল-ইসলাহর সাধারণ সম্পাদক, মাও শাহিদ খান, সহ-সাধারণ সম্পাদক হাঃ ইব্রাহীম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাঃ আব্দুস ছামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাঃ আব্দুস সামাদ, হাঃ আব্দুল মজিদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি হাঃ আব্দুর রউফ, মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান আহমদ, সহসাধারণ সম্পাদক সবুজ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাঃ মিছবাউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিছবাউজ্জামান ইমন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল তামিম, ছালেখ আহমদ, নাজিম আহমদ, সায়িদ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্রাহ্মণবাজারের সর্বস্তরের মুসলিম জনতা।













