আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত শফি ব্যাপারীর ছেলে মিজানুর রহমান (৪৫) ও পাশের ইউনিয়ন তিলাই এর উত্তরছাট গোপালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এরশাদ ( ৩২) এক সঙ্গে শুক্রবার সন্ধ্যায় পাগলাহাট বাজারে রাত ৮ টার দিকে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অবস্থার অবনতি হলে কুড়িগ্রামে মেডিকেলে নেয়ার পথে রাত ১২ টার দিকে রাস্তায় এক জনের মৃত্যু হয়। অপরজন এরশাদ আলী অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ৯ জুন ওই এলাকার ঘাতু মন্ডলের ছেলে শাহজামাল (৫০) মদ পানে মৃত্যু হয় এমন অভিযোগ শুনা যায় ঐ এলাকাবাসীর মুখে মুখে । স্থানীয়রা জানায়, এরা পেশায় তিন জনেই কশাই মাংস বিক্রি করতো।
থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর পাঠায়।













