এখন ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দুই কোটি টাকা মুল্যের জাল ব্যান্ডরোলসহ আটক ২

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর। এ ঘটনায় একটি গাড়িসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) কাস্টমসের বিভাগীয় কর্মকতা সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ মে) রাতে বগুড়া থেকে রংপুরগামী মাইক্রোবাসে রংপুরের চায়না মোড় নামক স্থানে ২ জনকে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোলসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. মনতাজুর রহমান ও মো. সিরাজুল ইসলাম। তাদের বহনকারী জব্দ করা গাড়ির নম্বর ঢাকা মেট্রো- চ-১১-৮৫৬৭। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরসহ তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে দুই কোটি টাকা মুল্যের জাল ব্যান্ডরোলসহ আটক ২

প্রকাশিত হয়েছে: ০৫:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১