এখন ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত

মোঃ রেজাউল করিম, ষ্টাফ রিপোর্টার,পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় কাজী ফার্মসের মুরগীর খাদ্যবাহী ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (১৪) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সৌরভ ইসলাম (১৫) নামে আরেক কিশোর।

আজ শুক্রবার (১০ জুন) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলার ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মনিরুল ইসলাম একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভীমপুকুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পাথরাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
এদিকে এ ঘটনার পরপরেই দূর্ঘটনার প্রতিবাদ ও ট্রাক চালককে গ্রেফতারের দাবীতে উত্তেজিত এলাকাবাসিরা বিকাল সাড়ে চার টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
এসময় রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিরুল ও সৌরভ মোটরসাইকেল যোগে উপজেলার বোদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে পৌঁছলে পঞ্চগড় থেকে আসা কাজী ফামর্স লিমিটেডের মুরগীর খাদ্যবাহী ট্রাক চালক কোন প্রকার সিগনাল না দিয়ে ট্রাকটি ফিড মিলের ভিতরে প্রবেশ করাতে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়।
এতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়।
অপরজনকে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তেজিত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২