টি আই. মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদমে ট্রাক ও অটোরিকশা (টমটম) র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশার চালক সহ চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা আশংকাজনক।

আহতদের মধ্যে অটোরিকশা চালক আলীকদম সদরের ৪নং ওয়ার্ডের দানু সর্দার পাড়া, যাত্রী মনজুর আলম, পূর্ব পালং পাড়ার বাসিন্দা এবং অপর দুজন যাত্রী অটোরিকশা চালকের নিকটাত্মীয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আহত অটোরিকশা যাত্রী সূত্রে জানা যায় রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় অটোরিকশা টি একজন মহিলা সহ চারজন যাত্রী নিয়ে আলীকদম বাসটার্মিনাল থেকে পানবাজারের উদ্দেশ্যে যাত্রা করে, ১০০ গজ দুরত্বে টিএন্ডটি র সামনে এলে উল্টো দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকটি হঠাৎ এসে অটোরিকশাটির সম্মুখে আঘাত করে দ্রুত পালিয়ে যায়, এমতাবস্থায় অটোরিকশার চালক সহ সম্মুখে থাকা যাত্রী ও পেছনের সীটে থাকা দুজন যাত্রী গুরুতর জখম হন। ঘটনাস্থলে থাকা মানুষজন তাৎক্ষণিক রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক জিকরিয়া ও অপর এক যাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
আহত চালক জকরিয়া সুস্থ হলেও তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে জানান আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
পরবর্তিতে আলীকদম থানা পুলিশ খবর পেয়ে ধাওয়া করে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিল বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।













