রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ আজ সকাল ১১ টার সময় পঞ্চগড় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পঞ্চগড় সদর এর বকনা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ টি এলাকা ও নদী বিধোত চরাঞ্চলে সম্মানিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বিলুপ্ত সিটমহল এলাকার বসবাসকারী সুফলভোগী পরিবার ও খামারিদের মাঝে ২০ টি বকনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জেলা প্রাণিসম্পদ অফিসার পঞ্চগড়, মোঃ আব্দুল হাই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ পঞ্চগড় ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ পঞ্চগড় সদর পঞ্চগড় মোঃ আমিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ডেপুটি চীফ এপিডেমিওলজিষ্ট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রংপুর, ডাঃ মোঃ এনামুল হক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার পঞ্চগড় সদর পঞ্চগড়, মোঃ মাসুদুল হক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি জেলা আওয়ামী লীগ পঞ্চগড় সদর, মোঃ আমিরুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের উন্নয়নের জন্য প্রতিটি মুহুর্ত কাজ করে চলেছেন।
এই ২০ টি পরিবার যাতে করে আর্থিকভাবে লাভবান হতে পারে ও সংসারের অভাব -অনটন দূর করতে পারে , এবং গৃহহীন প্রাণি পালনের প্রতি মানুষের যাতে আগ্রহ বারে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।













