এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে অবৈধ পুকুর খননে মাটি বহনে রাস্তা বেহাল অবস্থা

নাঈম ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি -ঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া বাজারের উত্তরে
তাহেরপুর-দুর্গাপুর রোডের শ্যামপুর বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে
অপরিকল্পিতভাবে পুকুর খননের মাটি ট্রাক্টরে বহনের ফলে পাকা রাস্তার উপর কাচা মাটি পড়েছে। পাকা রাস্তায় জমে থাকা মাটিতে বৃষ্টির পানি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তায় মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। সোমবার (৬ জুন) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চার-পাঁচটি মোটরসাইকেল ও অটোরিক্সা দুর্ঘটনায় পড়ে। কাদাময় রাস্তায় ব্রেক করলে যানবাহন উল্টে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। অথচ সেখানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনধি ও স্থানীয় প্রশাসনের নজরে পড়লেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিনিয়ত অবৈধ পুকুর খনন করে সেই রাস্তায় ট্রাক্টরে করে মাটি বহন করে রাস্তা নষ্ট করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাচ্ছে না। নিরব ভূমিকা পালন করছে প্রশাসনসহ জনপ্রতিনিধিরা দুর্গাপুরের শত শত বিঘা কৃষি জমি পুকুর খননের মাধ্যমে হারিয়ে যাচ্ছে। সরেজমিনে সোমবার ওই রাস্তায় চলাচল করতে গিয়ে দেখা গেছে, সোমবার সকালে সামান্য বৃষ্টিপাতের কারণে রাস্তায় পড়ে থাকা মাটিগুলো পিচ্ছিল হয়ে পুরো রাস্তা চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দুর্গাপুরে অবৈধ পুকুর খননে মাটি বহনে রাস্তা বেহাল অবস্থা

প্রকাশিত হয়েছে: ০১:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২