টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গত ০৩ জুন ২০২২ তারিখে লামা উপজেলার রূপসীপাড়ায় ১৬ বছরের এক এসএসসি পরীক্ষার্থী নিজ বসত ঘরে দুই যুবক কতৃক ধর্ষণের শিকার হয়। রুপসীপাড়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ হাতিরঝিরি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। উক্ত ঘটনাটি সারাদেশে আলোচনার সৃষ্টি করে এবং বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর পিতার রুপসীপাড়াবাজার এলাকায় একটি চায়ের দোকান আছে। তিনি দোকানের পিছনে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। দোকান থেকে এক কিলোমিটার দূরে হাতিরঝিরি এলাকায় তার নিজস্ব বাড়ি। ঐদিন বেলা ১১.০০ ঘটিকার দিকে কিছু কাজের উদ্দেশ্যে তার মেয়ে হাতিরঝিরির বাড়িতে গিয়েছিল। সেখানে অবস্থান কালীন হটাৎ বৃষ্টি শুরু হলে সে বাড়িতে আটকা পড়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আনুমানিক দুপুর ৪.০০ ঘটিকার সময় দুইজন যুবক হঠাৎ ঘরে ঢুকে তার মেয়ের হাত-পা বেঁধে ফেলে, তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও তাদের মোবাইলে ধারণ করে কাউকে জানালে ভিডিও প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বৃষ্টি থামলে ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকার শুনে পাশের বাড়ির আত্নীয়রা স্বজনরা তাকে উদ্ধার করে বিস্তারিত শুনে তাকে লামা থানায় নিয়ে যায়। সেখান থেকে ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত দেখে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বান্দরবানের লামা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং ০৩/৮১, তারিখ- ০৪/০৬/২০২২ খ্রিঃ। এ ঘটনাটি সারাদেশে খুব আলোচনার সৃষ্টি করে এবং বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচারিত হয়।
র্যাব-১৫, কক্সবাজার এর নিকট বিষয়টি নজরে আসলে অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখাসহ র্যাবের নিজস্ব প্রযু্িক্ত ব্যবহার করে। এরই প্রেক্ষিতে একটি আভিযানিক দল ০৬ জুন ২০২২ তারিখ আনুমানিক ২.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী ১। মোঃ শাহ আলী (২৪), পিতা-মনোয়ার আলী; ২। মোঃ আল আমিন (২২), পিতা-ইদ্রিস আলী, উভয় সাং-উখাইপাড়া, ০৬ নং ওয়ার্ড, ইউপি-রুপসীপাড়া, তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লামা থানায় হস্তান্তর কার্যক্রম চলছে।













