এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি -ঃ কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আবু তালিব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তালিব ওই এলাকার ময়নুল হোসের ওরফে আব্দুল হাসিমের ছোট ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জয়চন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুল আউয়াল বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আবু তালিবকে তার মা খাওয়াদাওয়া করিয়ে ঘরের ভিতর খেলতে রেখে গৃহস্থালীর কাজে ব্যস্ত হয়ে যান।

ঘরে গেইট খোলা থাকায় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে। তাকে ঘরে দেখতে না পেয়ে প্রায় ঘণ্টাখানেক খোজাখুঁজির পর পুকুরের পানিতে তালিবের দেহ ভাসতে দেখেন।

পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তালিবকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২