শামীম শাহাবুদ্দীনঃ সাহিত্যের ছোট কাগজ ‘চন্দ্রপ্রভা’। সম্পাদক নাঈম মাহমুদ সোহাগ। দুই ফর্মার পএিকা। বর্ষ – ২, সংখ্যা – ৩, সেপ্টেম্বর – ২০২০ ইং সংখ্যা। এতে স্থান পেয়েছে ১২ টি কবিতা, ৩৩ টি ছড়া, ৮ টি ছোট গল্প, ১৭ টি মন্তব্য ও ছবি আঁকা। নবীন প্রবীণ মিলিয়ে মোট ৭১ জন লেখকের লেখায় সমৃদ্ধ ‘ চন্দ্রপ্রভা ‘। ছোট খাটো কিছু ভুল ভ্রান্তি বাদ দিলে প্রায় সব গুলো লেখাই সুখপাঠ্য। প্রকাশক, সম্পাদক, কবি,ছড়াকার, গল্পকার,গীতিকার নাঈম মাহমুদ সোহাগ নিঃসন্দেহে অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, পএিকায় চোখ বুলালেই যার ছাপ পাওয়া যায়। কবি ও লেখক নাঈম মাহমুদ সোহাগ দীর্ঘদিন যাবৎ লেখালেখি করে আসছেন। সম্প্রতি প্রকাশক হিসাবেও আত্মপ্রকাশ করেছেন। তারই সম্পাদনায় এর সম্মানিত লেখকদের ভালোবাসায় এগিয়ে চলছে ‘ চন্দ্রপ্রভা ‘। ম্যাগাজিনটির প্রচ্ছদ, ছাপা,বাঁধাই অত্যন্ত চমৎকার। যোগ্য সম্পাদকের হাত ধরে ‘ চন্দ্রপ্রভা ‘ অনেক দূর এগিয়ে যাক, সেই প্রত্যাশায় শেষ করছি। লেখকঃ কবি,ছড়াকার, সম্পাদক – ছন্দালয়।













