এখন ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে একটি বিদেশী পিস্তল ম‍্যাগাজিন ও গুলিসহ আটক ২

মোঃ সোহাগ হোসেন, বিশেষ প্রতিনিধি -ঃ যশোরের অভয়নগরে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব।
সোমবার (৬ জুন) বিকালে চলিশিয়া থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলো, অভয়নগর উপজেলার কোটা গ্রামের আলী আহম্মেদ তরফদারের ছেলে তারেক আহমেদ সজল, ও একই গ্রামের মৃত মাহামুদের ছেলে মারুফ (ওরফে) তুহিন।

বিশেষ সূত্র জানা যায়, আটক মারুফ হোসেন তুহিন অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আটক সজল তার ঘনিষ্ট সহযোগি। তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মামলা রয়েছে।

যশোর র‌্যাব ৬ এর কোম্পানী লে: কমান্ডার নাজিউর বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব এর কাছে খবর আসে ওই এলাকায় কয়েকজন সন্ত্রাসী মাদক ও অস্ত্র নিয়ে অবস্থান করছেন। সাথে সাথে যশোর র‌্যাব ৬ এর একটা চৌকস টিমকে সেখানে পাঠালে তারা অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
পরে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

যশোরে একটি বিদেশী পিস্তল ম‍্যাগাজিন ও গুলিসহ আটক ২

প্রকাশিত হয়েছে: ০৫:৫০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২