মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি -ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে, বীর মুক্তিযোদ্ধা হস্ত ও কুটির শিল্প মেলায়, অবৈধভাবে টিকিট বিক্রি এবং মুজিব শতবর্ষের ছবি লাগিয়ে লটারি বানিজ্য চলছিল।
গত বৃহস্পতিবার (০২ জুন) সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক, বীর মুক্তিযোদ্ধা হস্ত ও কুটির শিল্প মেলা থেকে মেলার “প্রবেশ ফি” উপর র্যাফেল ড্র বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই প্রেক্ষিতে গত তিনদিন মেলার লটারি বন্ধ ছিল। অদ্য ৫ জুন উপজেলার বিভিন্নস্থানে পুনরায় মেলার এন্ট্রি ফির উপর লটারি টিকিট বিক্রি হচ্ছে। এই প্রেক্ষিতে বিভিন্ন স্থানের লটারি বিক্রি বন্ধ করা হয়। অবশেষে উপজেলা প্রশাসন কর্তৃক রাত ১১ ঘটিকায় লটারি চলা অবস্থায় লটারি কার্যক্রম বন্ধসহ লটারির সকল ড্রাম জব্দ করা হয়।
টেলিফোনিক অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং মেলা প্রাঙ্গনে গিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ও মেলার লটারির সকল ড্রাম জব্দ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদ আল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শন (তদন্ত) এম এ আজিজ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মাহমুদ আল হাসান বলেন আমরা লটারি কার্যক্রম বন্ধসহ লটারির ৯২টি ড্রাম জব্দ করেছি যাতে তারা লটারি চালাতে না পারে আমরা লটারি উপর জিরো টলারেন্স। কোনো ভাবেই লটারি চালানোর কোনো সুযোগ নেই।













