এখন ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম ইউ এন ও-র পরিষ্কার পরিছন্নতা অভিযান

টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ প্রতি বৃহস্পতিবার আলীকদমে পরিছন্নতা সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন ইউএনও মেহরুবা ইসলাম।

বান্দরবানের আলীকদমে পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

আলীকদম বাজার থেকে উপজেলা পরিষদ সড়কের মধ্যবর্তী স্থানে স্থুপকৃত ময়লার ভাগাড়ে আগুন জ্বালিয়ে তিনি এই অভিযান শুরু করেন।

উক্ত স্থানে দীর্ঘদিন যাবৎ বাজারের ময়লা ফেলে স্তুপ করে রাখায় দূর্গন্ধের কারণে পথচারীদের হেঁটে যাওয়া দুষ্কর হয়ে পড়ে। তাই ময়লা সরানোর নির্দেশের পাশাপাশি নিজে দাঁড়িয়ে থেকে ময়লার স্তুপ পোড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি বাজার ব্যবসায়ী সমিতিকে এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে বাজারের ময়লা আবর্জনা না ফেলে পঁচনশীল আবর্জনা মাটিতে পুঁতে ফেলতে এবং কাগজ ও প্লাষ্টিক জাতীয় আবর্জনা পুড়িয়ে ফেলতে নির্দেশ দেন। এক জায়গায় দীর্ঘদিন জমে থাকার দরুন ময়লার স্থুপ থেকে নির্গত দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটা চলা কষ্টকর হয়ে পড়ে পথচারীদের।

তিনি বলেন, রাস্তার পাশে এভাবে ময়লা ফেলতে দেওয়া হবে না।সবাইকে সাথে নিয়ে আজকে নিজে ময়লা পোড়ালাম পরবর্তীতে নিজেদের ময়লা নিজেরা পোড়াবেন। প্রতি বৃহস্পতিবার আলীকদম উপজেলার সকল বাজারে পরিছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদম ইউ এন ও-র পরিষ্কার পরিছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে: ০৫:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২