অনলাইন রিপোর্ট -ঃ সারাদেশে হালনাগাদ নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে দেয়া জটিল শর্ত গুলো বাতিলের দাবি জানিয়ে রবিবার (৫ জুন) সোয়া ১০ টার সময় বান্দরবান জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্রগ্রাম এলাকায় বংশ পরম্পরায় বসবাসরত বাসিন্দারা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে সনদ পেলেও বেশিরভাগ বাসিন্দাদের নিজের নামে জায়গা জমি না থাকায় তারা রাজার সনদ পাচ্ছেন না। আমলা জটিলতার কারণেও তারা উপজেলা ভূমি অফিসে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে। এই অবস্থায় পার্বত্য এলাকার বেশিরভাগ মানুষ নির্বাচন কমিশনের দেয়া জটিলশর্তে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছে না। আর এ কারনে দীর্ঘদিন পার্বত্য এলাকায় বসবাস করার পরও ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন তারা। ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া বেশিরভাগ বাসিন্দারাই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠী।
স্বারকলিপি প্রদানকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি নুরুল আলম, হাজী আবদুস শুক্কুর, আবদুল আলীম মনু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,পৌর সভাপতি সামছুল হক শামু,পৌর সেক্রেটারি এরশাদ আলী, দপ্তর সম্পাদক মোঃ শাহ জালাল সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্যেখযোগ্য বিষয় এই যে বর্তমানে যারা এই জটিল শর্তে ভোটার হতে পারছেন না তাদের পূর্বপুরুষরা অত্র পার্বত্যাঞ্চলে ভোটার।













