তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি নীলফামারীর শীর্ষ প্রতারক রফিকুল ইসলাম ( ৫০ )কে আটক করলো র্যাব – ১৩ সিপিসি -২ নীলফামারী র্যাব ক্যাম্পের একটি বিশেষ টিম । আজ সোমবার বিকেলে নীলফামারী জেলা সদরের মাস্টার পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার নীলফামারী র্যাব ক্যাম্পের একটি বিশেষ টিম । গ্রেপ্তার কৃত রফিকুল ইসলাম মাস্টার পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে । সে (রফিকুল ইসলাম ) বহুদিন ধরে জেলার বিভিন্ন মানুষকে সরকারি চাকরি নিয়ে দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এবিষয়ে নীলফামারী র্যাব ক্যাম্পের কমান্ডার ( ভারপ্রাপ্ত ) মুন্না বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন প্রতারক রফিকুল ইসলামের কাছে এক ব্যক্তি সেনাবাহিনীর চাকরীর জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হলে, আজ সোমবার সকালে প্রতারণার শিকার সেই ব্যক্তি সঠিক তথ্য উপাত্ত নিয়ে আমাদের কাছে প্রতারক রফিকুল ইসলামের নামে অভিযোগ করেন এবং আমরা সেই অভিযোগের ভিত্তিতে সেই শীর্ষ প্রতারক রফিকুল ইসলাম কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করি , এবং আজকেই আমরা তাকে নীলফামারীর সদর থানায় তাকে হস্তান্তর করবো। কমান্ডার মুন্না আরো জানান যে সে সেনাবাহিনী, পুলিশ সহ সব সরকারী প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে সাধারন মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগ পত্র দিতেন। তিনি আরো বলেন তাকে গ্রেপ্তার করে এর সাথে কে কে জড়িত আছে তা জানার চেষ্টা করছি এবং চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।













