গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মরত এএসআই (নিঃ) মো. সোহেল মিয়া এসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
মঙ্গলবার (২৫ আগস্ট) গোপালগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরানোর আয়োজন করা হয়।
জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মেধাভিত্তিক তালিকা এবং পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) মো. সোহেল মিয়াকে এসআই (নিঃ) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতির পর আয়োজিত র্যাঙ্ক ব্যাজ পরানোর অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ পদোন্নতিপ্রাপ্ত এসআই মো. সোহেল মিয়ার কাঁধে নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার।
পদোন্নতি পাওয়ায় এসআই মো. সোহেল মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। একই সঙ্গে তিনি নতুন পদে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
পুলিশ সুপার বলেন, পদোন্নতির সঙ্গে দায়িত্ব ও কর্তব্যও আরও বৃদ্ধি পায়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান।
এদিকে, নতুন পদে পদোন্নতি পাওয়ায় এসআই মো. সোহেল মিয়ার সহকর্মীদের মধ্যেও আনন্দ ও উৎসাহ দেখা গেছে। তারা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম