চাঁদপুর প্রতিনিধি, মতলব উত্তরঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব রফিকুল আলম জজ আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মতলব উত্তরসহ সমগ্র চাঁদপুর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।
আলহাজ্ব রফিকুল আলম জজ দীর্ঘদিন ছেংগারচর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অনেকে।
তাঁর জানাজার সময় ও দাফনের স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে স্বজনরা জানিয়েছেন।
মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম