নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদার (৬৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগমের (৬০) সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রাথমিকভাবে জানা যায়, সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। ঘটনার রাতে সেই বিরোধ চরমে পৌঁছালে একপর্যায়ে সুলতান সরদার ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী জোবেদা বেগমের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করেন।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটির পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না এবং হত্যার প্রকৃত কারণ কী—তা উদঘাটনে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম