বিশেষ সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া থানায় মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজবকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুজব ছড়িয়ে পড়ার পর একদল লোক থানায় হামলা চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার পর। পুলিশ জানায়, মাদক মামলার আসামি রিয়াজ ফকিরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর উত্তেজিত লোকজন আগৈলঝাড়া থানায় প্রবেশ করে হামলা চালায় এবং পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়।
হামলার পর বিচার দাবি করে আবেগঘন প্রতিক্রিয়া জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।
তিনি বলেন,
"থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব। এই পোশাক রাখব না। এই দেখেন কিভাবে একটা থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে।"
ওসি আরও বলেন,
"এভাবে যদি আমরা প্রতি কাজে বাধা পাই, তাহলে আমরা তো সামাল দিতে পারব না। সঠিক কাজটা করতে পারব না। আজকে মাদক কারবারি, চোরদের জন্য আমাদের দেশের এ অবস্থা। কোথায় যাব আমরা? থানার মধ্যে ঢুকে নির্মমভাবে এতগুলা মানুষকে মারল। যে পুলিশ সেবা দেবে, আজকে তারাই বিচারের জন্য দাঁড়িয়ে।"
পুলিশের দাবি, হামলায় থানার দায়িত্ব পালনরত অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
অন্যদিকে, পুলিশ হেফাজতে মৃত্যুর গুজবের সত্যতা নিয়েও তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম