
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আফরুজা হাসান অভিযোগ করেছেন, তার মায়ের পেটের আপন ছোট ভাই ওসমান সরওয়ার ( ডাকনাম বাবুয়া ) অনলাইন জুয়ার আসক্তির কারণে তাদের পরিবার মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
পোস্টে তিনি দাবি করেন, অনলাইন জুয়ার কারণে তাদের পরিবারের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তাদের বিকাশের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
[caption id="attachment_35602" align="aligncenter" width="257"]
ফেসবুকে অররা হাসানের অভিযোগ[/caption]
অররা হাসান আরও লিখেছেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কাছে তার অনুরোধ—কেউ যেন ওসমান সরওয়ারকে অর্থ ধার বা আর্থিক সহায়তা না দেন এবং আশ্রয়ও না দেন। তিনি দাবি করেন, বর্তমানে বাবুয়া বাড়িতে নেই এবং নারায়ণগঞ্জে অবস্থান করছেন বলে তারা জানতে পেরেছেন।
পোস্টের শেষাংশে তিনি নারায়ণগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনলাইন জুয়ার বিরুদ্ধে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তবে ফেসবুক পোস্টে করা এসব অভিযোগের বিষয়ে ওসমান সরওয়ারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম