গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা-২০২৬” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে এবং উপজেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।
কর্মশালায় বক্তারা জাল নোট শনাক্ত করার বিভিন্ন কৌশল, জাল নোটের আর্থিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, জাল নোটের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, লেনদেনের সময় নোট সতর্কতার সঙ্গে যাচাই এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা অত্যন্ত জরুরি।
কর্মশালায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম