বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৪৮)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন) দুপুরে বগুড়া শহরের চারমাথা এলাকার সেঞ্চুরি হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি শুক্রবার রাত ৯টার দিকে এক নারীকে সঙ্গে নিয়ে হোটেলে ওঠেন এবং একটি কক্ষ ভাড়া নেন।
পুলিশ জানায়, হোটেল কক্ষ থেকে যৌন উত্তেজক ট্যাবলেট, ঘুমের ওষুধ, কোমল পানীয় ও পানির বোতল উদ্ধার করা হয়েছে। নির্ধারিত চেকআউট সময় পার হওয়ার পরও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে বিকল্প চাবি ব্যবহার করে দরজা খুলে বিপুল চন্দ্র পালকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিপুল চন্দ্র পালের সঙ্গে হোটেলে প্রবেশ করা নারী পরবর্তীতে একাই হোটেল ত্যাগ করেন। এ তথ্যের ভিত্তিতে দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে নিহতের স্ত্রী লিপি রানী পাল দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন, সারিয়াকান্দি উপজেলার এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে পরিবারের অপর এক সদস্য হোটেল কক্ষ থেকে ওষুধ উদ্ধারের বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম