নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগে শাহ জাহান পাটোয়ারী (৫০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর চিকিৎসক চেম্বার ত্যাগ করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে, যা ঘিরে স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা না দেওয়া এবং ভুল চিকিৎসার কারণেই শাহ জাহানের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
মৃতের স্বজন সাইদুর গাজী জানান, শাহ জাহান পাটোয়ারী নিতাইগঞ্জের চারারগোপ আড়তে কর্মরত ছিলেন। সোমবার সকাল ১১টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপুল শুরুতে রোগী দেখতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ করেন স্বজনরা। পরে তাদের বারবার অনুরোধ ও চাপের মুখে তিনি চিকিৎসা দিতে সম্মত হন।
স্বজনদের দাবি, চিকিৎসকের নির্দেশে তার সহকারী রোগীকে দুটি ইনজেকশন দেন এবং একটি ইসিজি (ECG) পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। ইসিজি সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরই শাহ জাহানের অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা অভিযোগ করেন, রোগীর মৃত্যুর পরপরই সংশ্লিষ্ট চিকিৎসক দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। এছাড়া রোগীকে দেওয়া প্রেসক্রিপশন হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের কাছে রেখে দিয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসিজি রিপোর্ট অনুযায়ী শাহ জাহান পাটোয়ারীর মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না বলেও তারা দাবি করেন।
মৃত শাহ জাহান পাটোয়ারী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আনামিয়া বেপারীর ছেলে। জীবিকার তাগিদে তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন।
ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বজনরা দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম