
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ (২৬ জানুয়ারী)দুপুরে পঞ্চগড় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রউফ এর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক,জাহিরুল ইসলাম কাচ্চু,পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর(পিপি) এ্যাডভোকেট আদম সুফি,সাবেক ছাত্রদলের সভাপতি ইউনুস শেখ,পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোশারফ হোসেন,পঞ্চগড় প্রেস ক্লাবের সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সরকার হায়দার,দেশ রুপান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ,পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান,ইন্ডিপেন্ডেন্ট টিভি ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম,এখন টিভি ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি লৎফর রহমান,সাইদুজ্জামান রেজা নাগরিক টেলিভিশন ও সকালের সময় পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও দেশ ও মানুষের কথা তুলে ধরতে চ্যানেল এস আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম