নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১০ নং ওয়ার্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় সিদ্ধিরগঞ্জ থানাধীন আরামবাগ চিত্তরঞ্জন সাকিনস্থ বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানে।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে নিম্নোক্ত ৬ জনকে আটক করা হয়—
মোঃ মহিন (২৯) – মাঝিপাড়া, রসুলবাগ, গোদনাইল
মোঃ সজিব (২৮) – চান্দেরহাওলা, গলাচিপা (বর্তমান ঠিকানা: পাঠানটুলি কবরস্থানের পাশে, সিদ্ধিরগঞ্জ)
মোঃ রনি (৩০) – মাঝিপাড়া, রসুলবাগ, গোদনাইল
মোঃ বাবু (৩০) – গোদনাইল, আরামবাগ
মোঃ হাসান (২০) – তাঁতখানা, চৌধুরীবাড়ী
ইমন (২৫) – তাঁতখানা, চৌধুরীবাড়ী
(সকলেই সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা)
উদ্ধারকৃত আলামত
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি
স্টীল ও প্লাস্টিকের বাটযুক্ত সুইচ গিয়ার (২টি)
ধারালো ছুরি
কুড়াল জাতীয় অস্ত্র
লোহার করাত
লোহার রড
এসএস পাইপ
১০০ পুরিয়া হেরোইন
৫০ পিস ইয়াবা ট্যাবলেট
পরে এসআই (নিঃ) গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আরও ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পলাতক আসামিরা হলেন—
মোঃ শামীম (৩৩)
মোঃ জসিম (৩৮)
উভয়ের বাড়ি মাঝিপাড়া, গোদনাইল এলাকায়।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম