বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু (৫৪) ও যুবলীগের সক্রিয় কর্মী মোতালেব হোসেন মাস্টার (৪৭) গ্রেফতার হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের দিকনির্দেশনায় গঠিত একটি আভিযানিক দল সোমবার (আজ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে থানাধীন দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামরুল হুদা বাবু নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ১০ নং ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে পরিচিত। তিনি প্রয়াত ডা. নুরুল হুদার ছেলে এবং তার মায়ের নাম রাজিয়া হুদা। তার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল আরামবাগ এলাকায়।
অপর গ্রেফতারকৃত মোতালেব হোসেন মাস্টার যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি প্রয়াত আব্দুল মান্নানের ছেলে এবং তার মায়ের নাম সালেহা বেগম। তার বাড়ি বন্দর থানার কাইতা খালি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম