চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিনসহ পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনসহ তার পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
[caption id="attachment_34867" align="aligncenter" width="206"]
ড. জালাল উদ্দিনসহ তার পরিবারের পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা[/caption]
সোমবার (২২ ডিসেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, ড. জালাল উদ্দিনের বিরুদ্ধে স্বপরিবারে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। তিনি বলেন, বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান ব্যাহত হতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে জটিলতা সৃষ্টি হবে। জনস্বার্থে তাই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন হওয়ায় আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
এ মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন— ড. জালাল উদ্দিনের স্ত্রী শাহানাজ পারভিন, দুই ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী ও সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ের নাম আয়েশা তাসিনীমা তানিভী।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অবৈধভাবে অর্জিত অর্থ নিজস্ব ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানে আছে। গোপন সূত্রে জানা যায়, তারা দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন; যা অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত করতে পারে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম