
বিশেষ প্রতিনিধিঃ নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত ইস্টবেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) ৩৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
আইএসপিআর সূত্রে জানা যায়, ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সম্মেলনের শুরুতে তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ সব বীর সেনানির আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় সেনাপ্রধান ইবিআরসিতে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম এরিয়া, ইবিআরসি ও বিআইআরসি-র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, ইউনিট অধিনায়ক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম