
বিশেষ প্রতিনিধিঃ জনাব মোশাররফ হোসেন, সাবেক অধ্যক্ষ — নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, এবং সাবেক চেয়ারম্যান — ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ, আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর রাত ৮টা ০৫ মিনিটে রাজধানীর ঢাকা পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি কিছুদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জনাব মোশাররফ হোসেন দীর্ঘদিন নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অসামান্য নেতৃত্ব, আদর্শিক শিক্ষা দান এবং মানবিক গুণাবলির জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের কাছে গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন।
এছাড়া তিনি ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রেখে গেছেন।
স্থানীয় নেতৃবৃন্দ, সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকা বাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানাজার নামাজের সময় ও স্থান পরে জানানো হবে বলে পরিবার জানিয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম