
ডেক্স রিপোর্টঃ রাজধানীর ধানমন্ডিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। শনিবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দল পাঠানো হয়। আগুনে কেউ আহত বা নিহত হয়নি। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। ঘটনার সময় বাসটি রাস্তায় পার্ক করা ছিল। হঠাৎ আগুন দেখা দিলে আশপাশের মানুষ আতঙ্কে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাসের পুরো অংশে।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “বাসে শিক্ষার্থীরা ছিলেন না। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা বিষয়টি তদন্ত করছি।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম