
লুৎফর রহমান টুটুল , টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের নির্দেশে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের জুগনির হাট এলাকায় সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে থাকার আহ্বান জানান বক্তারা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফেজ, টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন খান, শহর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ কবির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ হোসেন ও সোলায়মান হায়দার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহিদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের শহর শাখার সদস্য সচিব রাসেলসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ—হিমেল, সিয়াম, আলী, আনিস, রাসেল, শান্ত ও বিপুল প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম