
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ এমপিওভক্ত শিক্ষক কর্মচারীদের দাবীকৃত ২০% বাড়ি ভাড়া পরিবর্তে শিক্ষা উপদেষ্টা ৫% দিতে চাওয়ায় পঞ্চগড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পঞ্চগড়।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যায় পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ একত্রিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে সেখানে শিক্ষক কর্মচারীরা ২০% এর পরিবর্তে শিক্ষা উপদেষ্টা ৫% দেওয়াতে শিক্ষক কর্মচারীরা মানিনা মানবো না স্লোগান দিতে থাকে।
এসময় শিক্ষকরা জানান, আমাদের দাবিটি সামান্য এবং যুক্তি দাবী। বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করা হলো সে আন্দোলনের রেজাল্ট থেকে থাকে এখনো শিক্ষকরা সেই বৈষম্যের ভিতরেই থাকবে। তাহলে এতকিছু করার কি প্রয়োজন ছিল। আমরা আজকে যে দাঁড়িয়েছি সেটা হল শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের শিক্ষক নেতৃবৃন্দের সাথে বসেছিলেন। সেখানে তাদের একটি প্রস্তাবনা ছিল আমাদের শিক্ষক নেতৃবৃন্দের প্রস্তাবনাকে অ্যাভয়েড করে মাত্র ৫% আমাদের বাড়ি ভাড়া ব্যাপারে তারা স্বীকৃতি দিয়েছে। আমাদের অন্যান্য দাবির কথা কর্ণপাত করে নি তাই সারাদেশে আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে তারই প্রেক্ষিতে পঞ্চগড়ে আমরা ঘৃণা জানাচ্ছি। এই দাবি মানা না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন রাখবো।
এ সময় বিক্ষোভ সমাবেশে বিভাগীয় সমন্বয়ক জাতীয় করণ প্রত্যাশী জোট ও ভিপি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হারুনুর রশিদ, কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মফিজুল হক, রবিউল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম