
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেছেন, বিচার কার্যক্রম বাস্তবায়ন করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন চাই। নির্বাচন নিয়ে কোন ধরনের টালবাহানা সহ্য করা হবে না। তবে সেই নির্বাচন কোন সনাতনী পদ্ধতিতে নয়। যেই নির্বাচন ফ্যাসিস্টের জন্ম দেয়, সেই নির্বাচন চাই না। যেই নির্বাচনে জালিম এবং স্বৈরাচার ফিরে আসার সুযোগ থাকে, আমরা সেই নির্বাচন চাই না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পি আর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে করা বিক্ষোভ ও মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তারই ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। আজকে যারা বলে, পি আর খায়না মাথায় দেয়, তারাতো তত্বাবধায়ক সরকারও বুঝতোনা। জণগণের দাবিতে ও আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়। পরে সেই দাবিতে নির্বাচনের জন্য তারাই আন্দোলন করেছিল। তারা যদি পি আর বুঝতো তাহলে ডাকসু, জাকসুতে তাদের এই করুণ পরিণতি হতো না।
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম।
এর আগে, শহরের মিঠাপুকুর এলাকার ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে অংশ নেয়। এদিন সকালে তেঁতুলিয়া ও বোদা উপজেলা জামায়াত পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এছাড়া, বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা, ইসলামী আন্দোলন বাংলাদেশে ও খেলাফত মজলিস একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম