
নিজস্ব প্রতিবেদকঃ চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৎ, যোগ্য, বিনয়ী ও ব্যবসা বান্ধব নেতা আব্দুল হাকিম রাসেল। দীর্ঘদিন ধরে তিনি এলাকার ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থেকে একজন সত্যিকার বন্ধু হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
ব্যবসায়ীরা জানান, রাসেল সবসময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। বাজারে সুস্থ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে নিরলস প্রচেষ্টা চালানো এবং ভবিষ্যতে আধুনিক ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সহযোগিতা করা তার অঙ্গীকার।
এবারের নির্বাচনে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে সহ-সভাপতি পদে জয়যুক্ত করতে চান। তারা মনে করেন, গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে রাসেলকে নির্বাচিত করতে পারলে এসোসিয়েশন আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়ীরা প্রকৃত অর্থে তাদের প্রতিনিধি হিসেবে একজন কার্যকর নেতৃত্ব পাবেন।
নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ব্যবসায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, যোগ্য প্রার্থী আব্দুল হাকিম রাসেল নির্বাচনে বিজয়ী হয়ে ব্যবসায়ী সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম