
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারিপাড়ার এলাকার মধুমতি নদীর সাজেমের ঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪) জুলাই দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে স্হানিয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছয়ে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, নদীর কিনারায় একটি মরা দেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। তাৎক্ষণ গোপালগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশটি শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম