
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে জেলা প্রশাসন ও বন বিভাগ এর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
শোভাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দিনাজপুর বন বিভাগীয় কর্মকর্তা মো: আনোয়ার হোসেন,বলেন জলবায়ু পরিবর্তন ঠেকাতে আমাদের বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে সেই সাথে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী ইউক্লিপটাস ও আকাশ মনি গাছ নিধন করার জন্য উদ্বেগ নিতে হবে সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে স্বাগত বক্তব্য রাখেন সরকারি বন সংরক্ষক নুরুন্নার প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মেলায় স্টল ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম