
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের থানায় হস্তান্তর করা হয়।শনিবার (১২ জুলাই) রাত ১১টার পর এই ঘটনা ঘটে। বিষয়টি রোববার (১৩ জুলাই) বিকেলে নিশ্চিত করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।তিনি জানান, আটক হওয়া প্রকৃত পুলিশ সদস্য কনস্টেবল মিজানুর রহমানকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার সঙ্গে আটক শরিফুল ইসলামের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে,আটক কনস্টেবল মিজানুর রহমান (২৬) দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজেকে ডিবি পুলিশের এসআই পরিচয় দেন। তার সঙ্গে থাকা শরিফুল ইসলাম (৩০) নিজেকে ডিবি পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেয়।শরিফুল পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুস সালাম জানান,শনিবার রাতে বলেয়াপাড়া গ্রামে কয়েকজন কিশোর রাস্তার পাশে বসে মোবাইল ব্যবহার করছিল।এ সময় মিজানুর, শরিফুল ইসলামসহ চারজন সেখানে গিয়ে তাদের কাছ থেকে মোবাইল গুলো টেনে নেয়।পরে নিজেদের পুলিশ পরিচয়ে কিশোরদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তুলে ১ লাখ টাকা দাবি করে।একপর্যায়ে এক কিশোরকে হাতকড়া পরিয়ে নেয় তারা।কিশোরের চিৎকারে তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা ছুটে আসে। তাদেরকে সন্দেহ হলে দুইজন দৌড়ে পালিয়ে গেলেও স্থানীয়রা মিজানুর ও শরিফুলকে আটক করে।পরে রাত দুইটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তাদেরকে তুলে দেয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম