
স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক এমপি বৈষম্য বিরোধী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভার জিল্লু হত্যা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন এর একান্ত সহকর্মী বর্নালী বাবুলসহ জেল কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য মিরকাদিম পৌরসভার গত রোববার (৭ জানুয়ারি) আলোচিত জিল্লু হত্যা মামলায় বাবুলকে জেলহাজতে প্রেরণ ওয়ারেন্টভূক্ত প্রধান আসামি শহিদুল ইসলাম শাহিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে এজাহারভুক্ত কয়েক শতাধিক নেতাকর্মীরা পলাতক রয়েছেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় মনিপুরীপাড়া এলাকা থেকে গত সোমবার (২২ জুন) ফয়সাল বিপ্লব কে গোয়েন্দা ডিবি জোনাল টিমের মাধ্যমে গ্রেপ্তার করা হয় পরে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হলে সেখান থেকে আনা হয় মুন্সিগঞ্জ জেলা কারাগারে।
প্রধান আসামি ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল। শহরের কাচারি এলাকা ঘুরে দলীয় কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক সড়ক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজলসহ তিনজন দিনমজুর নিহত হন এবং আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা।
ফয়সাল বিপ্লব গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় সদর থানায় দায়েরকৃত ৩টি হত্যাসহ অন্তত ৫ টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সেপ্রেকটর মো. কামরুল ইসলাম মিয়া বলেন- মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে তাকে পূনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম