
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হযেছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আযোজনে একটি বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা বের করা হয়।শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সাবেত আলীর আলোচনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সভাপতিৃ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস,ডাঃ মোঃ মিজানুর রহমান সিভিল সার্জন পঞ্চগড় বাপার সহসভাপতি কাজী মকছেদ, বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম (জুয়েল) কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার, পরিবেশ বন্ধুর পরিচালক তানবিরুল বারী নয়ন প্রমুখ । এর আগে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসানের মাধ্যমে পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। শোভাযাত্রা ও আলোচনায় পরিবেশ কর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। নিজস্ব সংগঠনের ব্যানার সম্বলিত পরিবেশ বাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর, পরিবেশ বন্ধু,সবুজ আন্দোলন, বন্ধু ফাউন্ডেশান সহ অন্যান্য সংগঠনরা অংশ নেয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম