
বিশেষ সংবাদদাতাঃ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে সরে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। জুমার নামাজ শেষে এই মঞ্চে শুরু হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ হাদী সমাবেশস্থলে আন্দোলনকারীদের নিয়ে জুমার নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে সকালে সংবাদ সন্মেলনে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি, গত দেড় দশক ধরে নির্যাতিতরা , বিডিআর পরিবার, হত্যাকাণ্ডের শিকার পরিবার, গুম-খুনের শিকার পরিবার সবাই সমাবেশে আসুন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সারাদেশের জনগণকে বলবো আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম