
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক।

উদ্বোধন শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মো. মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মো. নুরুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব লিমেন্ট রায়, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম