
বিশেষ সংবাদদাতাঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে গত ১৪ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একদল দাঙ্গাবাজ ও সন্ত্রাসী বাহিনী ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ মাইন উদ্দিন এর পৈতৃক ভোগদখলীয় সম্পত্তিতে জোর করে প্রবেশ করে সশস্ত্র অবস্থায় প্রায় ৩৫/৪০ জন অজ্ঞাতনামাসহ সন্ত্রাসী মোট ৬৩টি মূল্যবান গাছ কেটে ট্রলিতে করে নিয়ে যায়। এদের সাথে ছিল ভেকু (স্কেভেটার), ট্রলি ট্রাক ও বৈদ্যুতিক করাতসহ নানা সরঞ্জাম।

ক্ষয়ক্ষতির বিবরণ অনুযায়ী, প্রায় ৩,৪৯,৫০০/- (তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ। নারিকেল, কড়াই, জাম ও মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এছাড়াও প্রায় ৫০ হাজার টাকার লাক্রি নিয়ে যায়।

৪০ বছর পূর্বে নির্মিত বসতঘরের সীমানা সংলগ্ন মাটি কেটে খাল খনন করে বাড়ির পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত সীমানা নষ্ট করে তারা।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার আগের দিন ভুক্তভোগীদের সাথে মোঃ মনির তালুকদার (৩৫) ও মোসাঃ ফরিদা বেগম(৫২) দুই এজাহারভুক্ত আসামীদের জমির সীমানা নিয়ে কথার কাটাকাটি হয়। এরপর পূর্বপরিকল্পিতভাবে দা, লাঠি, রডসহ প্রাণনাশক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে হামলা চালানো হয়। ভয় দেখাতে অস্ত্র উঁচিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং জনমনে ভীতির পরিবেশ সৃষ্টি করেন।
ভুক্তভোগী জানান, ঢাকায় অবস্থানরত তাঁর ভাইদের অর্থাৎ মোঃ রেজাউল করিম (৫২), মোঃ জহিরুল ইসলাম (৫০) ও মোঃ মহফুজ মীর (৪৭) তাদের জমিও লুটপাটের চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করলেও অস্ত্রের ভয় ও আতঙ্কে কেউ বাধা দিতে পারেনি।
ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়েরের চেষ্টা করলে আসামিদের হুমকির মুখে তা সম্ভব হয়নি। পরবর্তীতে বাদী পটুয়াখালী দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৫৭/২০২৫)।
আদালতে দাখিলকৃত নালিশীতে প্রয়োজনীয় আলোকচিত্র, ভিডিও ফুটেজ, জমির কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণসহ বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা নিয়ম-নীতিহীন, আইন-শৃঙ্খলা তোয়াক্কা না করা লোক। তাদের বিরুদ্ধে পূর্বেও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শান্তিপ্রিয় এলাকাবাসী এখন তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ ঘটনায় পুরো চরবিশ্বাস এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তদন্ত দাবি করছেন স্থানীয়রা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম