
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পৃথিবীর কোন দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। কিন্তু জুলাই-আগষ্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে বাংলাদেশে ১'শতর মত শিশুকে হত্যা করা হয়েছে। তাই বলতে চাই সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা ৩১ দফা বাস্তবায়ন করবো।
একই সাথে বলেছেন, সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। একই সাথে তিনি বলেছেন, জনমানুষের যে প্রশ্ন- যে চাওয়া, তারসাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবিদবা নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের পৌরসভা চত্বরে "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা" শেষে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি।
এর আগে সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অনেকে অনেক কিছু বলতে পারে। আজকে সারাদিন কর্মশালায় এ বিষয়ে কথা বলেছেন। কমিটমেন্ট আছে, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। লিমিটেশন থাকতে পারে, একজন মানুষের একটা নিয়ত থাকতে পরে। কিন্তু বিভিন্ন কারণে সে শতভাগ সফল হতে নাও পারে। কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার। আমরা যা মানুষের সামনে বলেছে, তাই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের একটি প্রধান দল হিসেবে আমরা শুরু করবো এর পর আমাদের পরবর্তী জেনারেশন ও নেতাকর্মীরা তা চালিয়ে নিয়ে যাবে।
আরো বলেন, আমরা আগেই বলেছি সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান। একটি সময়ের মধ্যে যদি কিছু একটা করা হয় সেটা সংস্কার হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা তা শুরু করবো। যারা নেত্রীবৃন্দ আছে তারা জনগণের সমর্থন ও রায় নিয়ে শুরু করবেন। কারণ একটি রাজনৈতিক দলের উপর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নির্ভর করে- বিশ্বাস রাখে এবং আস্থা রাখে। সেরকম একটি রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালাতে চাই। এর আগে আমরা ধাবাহিকভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। এবং ধারাবাহিকভাবে সংস্কার করেছি।
তারেক রহমান বলেন, আমরা চাই দেশের সকলকে নিয়ে ঐক্যভাবে কাজ করতে। আমাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। কোন ভাবেই যাতে গণতন্ত্রের উত্তোরণ মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাঁধাগ্রস্ত না হয়। কারণ মানুসের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অধিকার যদি বাঁধাগ্রস্ত হয়। সব কিছু তাহলে ধ্বাংস হয়ে যাবে।
তিনি বলেন, বিগত ১৫ বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার, এককথায় ভোটের অধিকারকে কেড়ে নেয়া হয়েছিল, ধ্বংস করে দেয়া হয়েছি। তার ফলসূতি আমরা দেখেছি, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ- চিকিৎসা ধ্বংস হয়েছে। সমাজের বিভিন্ন অধপতন ও বিভিন্ন অনাচার শুরু হয়েছে। অথ্যাত প্রতিটি ক্ষেত্রকে ইফেক্ট করেছে। সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। একই সাথে আমরা যে সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত ১৫ রছর ধরে, যেই সংগ্রামের জন্য আমাদের বহুনেতা গুম-খুনের শিকার হয়েছে, যারা পঙ্গুত্ববরণ করেছে তাদের এই বলিদান কোন ভাবে বৃথা যেতে দেয়া যাবে না। জুলাই আগষ্টের আন্দোলনে, পৃথিবীর কোন দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। কিন্তু জুলাই-আগষ্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এ দেশে ১শর মত শিশুকে হত্যা করা হয়েছে। তাই বলতে চাই আমরা ৩১ দফা বাস্তবায়ন করবো। একই সাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোন মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে বলেও জানান তিনি।
এসময় "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা"য় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সহকারী সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমূখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম