
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ স্ট্যান্ড ফর এনআইডি, সেভ এনআইডি-প্রোটেক্ট ভোটার লিস্ট-এনসিওর ডেমোক্রেসি’ প্রতিপাদ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের মতো নেত্রকোনার আটপাড়ায় জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান নেতৃত্বে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম