
বিশেষ সংবাদদাতাঃ ফরিদপুর, ২৮ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালমামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল।
এর আগে গত বুধবার রাতে ফরিদপুর পুলিশ লাইন থেকে ঢাকার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেন ।
জানা গেছে, শফিকুল ইসলাম ভাংগা থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি যোগদান করেন।
সম্প্রতি তিনি এসেই গনঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা গ্রহণ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিষয়টি কয়েকটি পত্র-পত্রিকায় ছাপা হলে ভাঙ্গা উপজেলায় তোলপাড়ের সৃষ্টি হয়।
এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম জানান, ভাঙ্গার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মামলা ইস্যু করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্ট হলে ফরিদপুর থেকে তাকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তবে, মামলার নম্বরটি এখন পর্যন্ত পাইনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম