
নেত্রকোণা প্রতিনিধিঃ আসছে পহেলা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে জেলা শহরের বকুলতলায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব। উৎসব উপলক্ষে এ বছর খালেদদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন বরেণ্য কবি ও সাংবাদিক হাসান হাফিজ। বুধবার (২২ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী। এ সময় সাহিত্য সমাজের সভাপতি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান, সুফি কবি এনামুল হক পলাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস রিলিজ স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম