
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মাস ব্যাপী তারুণ্য উৎসবের অংশ হিসেবে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পঞ্চগড় স্টেডিয়ামে আয়োজিত এ কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক ওষুধ বিতরণ করা হয় বিনামূল্যে।

দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হাস পাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন। এই উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করছে জার্মান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা আন্ধেরী হিলফি বন।
জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী তারুণ্য উৎসবের ২৫টি ইভেন্টের মধ্যে এই বিনামূল্যে চক্ষু শিবির অন্যতম। গুরুতর চক্ষু রোগীদের দিনাজপুরে গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। রোগীদের জন্য হাসপাতালের নিজস্ব পরিবহন সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়। জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি , বাংলাদেশ সেনা বাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি এবং স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম