
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বেলা ৩ টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সাবেক সভাপতি খায়রুল কবীর, সদস্য সচিব খসরু আহমেদ, উপজেলা
বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পঞ্চম
উপজেলা পরিষদের বিএনপির মনোনীত প্রার্থী তৌছিফুল ইসলাম খানসহ উপজেলা কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবীদলসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের
বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম