
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা প্রসাশকের কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা মালামালে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিস থেকে আসা লোকজন সেই আগুন নিভিয়ে ফেলেছে। শনিবার রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পরিচয় দিয়ে জেলা প্রশাসন ক্যাম্পাসের আকবরিয়া রেষ্টুরেন্টের কর্মচারী সাজিদ বলেন, রেষ্টুরেন্টের পাশেই জেলা প্রসাশনের অফিস। সেখানে আগুন দেখতে পেয়ে আমরা পাশের কর্মচারীদের বলি। তখন ফায়ার সার্ভিসের লোকজন এবং জেলা প্রশাসনের লোকজন এবং পুলিশ আসে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিস পত্র পুড়ে গেছে। পাশেই আকবরিয়া রেষ্টুরেন্ট। ধারনা করা হচ্ছে বারান্দার গ্রীল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এ সব বেরিয়ে আসবে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমান হিসাবে আলামত রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তবে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাল তদন্ত কমিটি গঠন করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম